Logo
শিরোনাম:
গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি গাজীপুর ভোগরা বাইপাসে ইজিবাইক-ট্রাক সংঘর্ষে নিহত ১। ভোগরা বাইপাসে ফুটপাত দখল করে পণ্য লোড-আনলোড: চরম ভোগান্তিতে পথচারীরা। মানবিক দৃষ্টিতে গণমানুষের পাশে আব্দুল আউয়াল সরকার ৩৭ নং ওয়ার্ড। গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর হামলা: একজন গ্রেফতার, প্রধান আসামি পলাতক। গাজীপুরের টঙ্গীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ।

মানবিক দৃষ্টিতে গণমানুষের পাশে আব্দুল আউয়াল সরকার ৩৭ নং ওয়ার্ড।

গাজীপুর থেকে রাজু আহাম্মেদ

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার এলাকায় এক মানবিক ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। কুনিয়া বড়বাড়ির সুপরিচিত সরকার পরিবারের সন্তান আব্দুল আউয়াল সরকার দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের দৈনন্দিন দুর্ভোগ লাঘবে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের ভাষ্যমতে, যেকোনো বিপদ-আপদে কিংবা প্রয়োজনের মুহূর্তে মানুষের ডাকে সাড়া দিয়ে দ্রুত তাদের পাশে দাঁড়ান তিনি। মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবদান উল্লেখযোগ্য। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় সবসময় এগিয়ে আসেন এই সমাজসেবক।
মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চান আব্দুল আউয়াল সরকার। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি এভাবেই জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তাদের পাশে থাকবেন।
জলাবদ্ধতা নিরসনে ঝাঁপিয়ে পড়লেন আব্দুল আউয়াল সরকার
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার। স্থানীয়দের দুর্ভোগ কমাতে তিনি সরাসরি মাঠে নেমে কাজ শুরু করেছেন। ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা জোরদার এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকাবাসীর ভোগান্তি লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এলাকাবাসী জানান, বৃষ্টি হলেই পানি জমে থাকা ছিল নিত্যদিনের সমস্যা। এতে করে স্কুলগামী শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো। এমন পরিস্থিতিতে আব্দুল আউয়াল সরকারের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি এনে দিয়েছে। মানুষের ডাকে সাড়া দিয়ে দ্রুত পাশে দাঁড়ানো এই জননেতা জানান, এলাকার যেকোনো সমস্যা সমাধানে তিনি সবসময় কাজ করে যেতে চান। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভবিষ্যতে একটি টেকসই ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই তার লক্ষ্য। এলাকাবাসীর প্রত্যাশা, এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে তাদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost