Logo
শিরোনাম:
গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি গাজীপুর ভোগরা বাইপাসে ইজিবাইক-ট্রাক সংঘর্ষে নিহত ১। ভোগরা বাইপাসে ফুটপাত দখল করে পণ্য লোড-আনলোড: চরম ভোগান্তিতে পথচারীরা। মানবিক দৃষ্টিতে গণমানুষের পাশে আব্দুল আউয়াল সরকার ৩৭ নং ওয়ার্ড। গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর হামলা: একজন গ্রেফতার, প্রধান আসামি পলাতক। গাজীপুরের টঙ্গীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ।

সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

সানজিদা রুমা : ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের আলাপ কালে বলেন, আমি সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই। আপনারা জানেন, ইতিমধ্যেই খাল খনন থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটের উন্নয়নের কাজ করে যাচ্ছি। অসংখ্য রাস্তার কাজ আমরা শুরু করেছি, ড্রেনেজে ব্যবস্থার কাজ শুরু করেছি।তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা ১৮ আসনের উন্নয়নের কাজে আমি হাত দিয়েছি এবং কাজগুলি চলমান রয়েছে। আরো বাকি যে সমস্ত ড্রেনেজের কাজ এবং রাস্তাঘাট বাকি রয়েছে সেগুলো খুব শীঘ্রই আমরা কাজ শুরু করবো। এস,এম জাহাঙ্গীর হোসেন এমপি বলেন, আমি আমার ঢাকা ১৮ আসন থেকে মাদক মুক্ত করার জন্য ইতিমধ্যেই প্রশাসনের সাথে কথা বলেছি। তাঁরা এই বিষয়টা দেখবেন। এবং আমার ঢাকা১৮ আসনে কোন দখলদারি, চাঁদাবাজি চলবে না।তিনি আরও বলেন, আমরা ঢাকা ১৮ আসনকে একটি সুন্দর ও উন্নত মানের আসন হিসেবে গড়ে তুলতে চাই। তাই সকল নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা এবং আমার প্রশাসনের সহযোগিতায় আমরা ঢাকা ১৮ আসনকে আধুনিক আসন এবং উন্নত মানের আসন হিসেবে গড়ে তুলতে পারবো। তাই আমি ঢাকা ১৮ আসনের সকলে সহ যোগিতা ও পরামর্শ চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost