Logo
শিরোনাম:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল গাজীপুর মহানগর তাঁতি দল। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। ঢাকা ১৮ আসনের সাংবাদিকদের একটাই দাবি একখণ্ড জমি:রাজু আহম্মেদ পাইকারী বাজারের এক বিশ্বস্ত নাম গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ের তারকা মার্কেট (ফলের আড়ৎ)। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা হাজী আব্দুল জব্বার সরকার। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কারানির্যাতিত নেত্রী রোকেয়া জাবেদ মায়া। ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মো: গিয়াস উদ্দিন গাছা থানা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গাছা থানা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর গাছা থানা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পবিত্র ২৮ রমজান সন্ধ্যায় মহানগরীর হারিকেন এলাকায় অবস্থিত জমজম রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাছা থানা প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন এশিয়ান টিভির মহানগর প্রতিনিধি আরিফ মৃধা, মহানগর প্রেসক্লাবের সভাপতি মামুন সরকার ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সামসুদ্দিন জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ, গাছা থানা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান জিহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রেসক্লাব সবসময় ন্যায়নিষ্ঠা ও আদর্শের প্রতীক হিসেবে সমাজের আয়না হিসেবে কাজ করে এবং দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গ্রুপিং ও লবিংয়ের ঊর্ধ্বে উঠে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রেসক্লাবের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন ক্লাবের দপ্তর সম্পাদক শরীফ ওমর টুটুল, কোষাধ্যক্ষ সাবরিনা জাহান, প্রচার সম্পাদক ফাহিম ফরহাদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া শিকদার, গাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, সদস্য এমদাদুল হকসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost