• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ। গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার। হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে বেহাল সড়ক: জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনায় জনদুর্ভোগ চরমে। তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনের বদলি বাতিলের দাবি স্থানীয়দের। তারাগঞ্জে রোপা আমন বীজ ধান প্রণোদনা বিতরণ উদ্বোধন। ১৫ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ঘোষণা: প্রতিবছর ১০ জনকে ওমরাহ পালনের সুযোগ দেবেন ফয়সাল আহম্মেদ সরকার। ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে। দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা।

শওকত হোসেন সরকারের উদ্যোগে গাজীপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি।।

সহকারী সম্পাদক/আলী হোসেন / ১৩০ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

গাজীপুর থেকে সহকারী সম্পাদক/ আলী হোসেন

শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান(বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরে ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যোহরের নামাজের পর শুরু হওয়া এ মিলাদ ও দোয়া মাহফিলে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মিলাদ মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায়ও মোনাজাত করা হয়। বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত অব্যাহত থাকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও দেশের মানুষের জন্য প্রেরণার উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা