• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

আমি ও হতে চাই ( “কলম যোদ্ধা” )

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

জেলা প্রতিনিধি, নরসিংদী

জীবন যুদ্ধের শেষ প্রান্তে এসে এক নতুন পরিচয়ের আবির্ভাব ঘটে—কলম সৈনিকের। লেখা যার নেশা, সত্য যার সাহস, মানবতা যার চেতনা; আমার শ্রদ্ধেয় সাংবাদিকতা ও লেখার গুরু শ্রদ্ধাভাজন এম কাজল খান স্যার সেই আলোকিত ব্যক্তিত্বদের একজন। তাঁর অনুপ্রেরণা, আদর্শ ও সাহসিকতাই আমাকে কলম ধরতে শিখিয়েছে।

সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি সত্য, ন্যায় ও মানবতার পক্ষে নির্ভীকভাবে দাঁড়ানোর এক মহৎ দায়িত্ব। সমাজের অন্যায়, দুর্নীতি, নিপীড়ন ও অবহেলিত মানুষের না বলা কথাগুলো সাহসের সাথে জাতির সামনে তুলে ধরাই একজন প্রকৃত সাংবাদিকের মূল লক্ষ্য। আর এই মহান দায়িত্ব যাঁরা নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে পালন করেন, তাঁরাই প্রকৃত অর্থে “কলম যোদ্ধা”।

বাংলাদেশের সাংবাদিক অঙ্গনে এমনই একজন প্রজ্ঞাবান, সাহসী ও মানবিক ব্যক্তিত্ব হলেন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকার প্রধান সম্পাদক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় এম কাজল খান। নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীরামপুরের কৃতি সন্তান এই মহান ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর কর্মময় জীবন আজ অসংখ্য তরুণ সাংবাদিকের জন্য অনুপ্রেরণার বাতিঘর।

১৯৮৫-৮৬ সাল থেকেই তিনি কলম সৈনিক হিসেবে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ করেন। তৎকালীন সময়ে জাতীয় দৈনিক আজাদী পত্রিকায় লেখালেখির মাধ্যমে তিনি তাঁর প্রতিভা, মেধা ও সাহসিকতার স্বাক্ষর রাখেন। তাঁর লেখনীর দৃঢ়তা, সত্য প্রকাশের নির্ভীকতা এবং মানবিক চেতনা সম্পাদক, প্রকাশক ও সহকর্মীদের প্রশংসা অর্জন করে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বিভিন্ন সম্মাননা ও খেতাব লাভ করে বাংলাদেশের সাংবাদিক সমাজকে গৌরবান্বিত করেছেন।

নরসিংদী জেলা এমনিতেই গুণীজনের পুণ্যভূমি হিসেবে পরিচিত। এই জেলার রায়পুরায় জন্মগ্রহণ করেছেন জাতীয় বীর শ্রেষ্ঠ মতিউর রহমান। বাংলায় পবিত্র কোরআনের অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের স্মৃতি বিজড়িত এই অঞ্চল। উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল বিজয় সরকার এবং বিশিষ্ট সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার আপেল মাহমুদও এই জেলারই গর্বিত সন্তান। সেই গুণীজনদের ধারাবাহিকতায় সাংবাদিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এম কাজল খান।

ব্যক্তিগতভাবে আমি, মোঃ তালাত মাহামুদ, তাঁকে শুধু একজন সম্পাদক হিসেবেই দেখি না; তিনি আমার শ্রদ্ধেয় গুরু, অভিভাবক ও অনুপ্রেরণার উৎস। একজন সংবাদকর্মী হিসেবে আমার জীবনের নানা সময়ে আমি তাঁর দিকনির্দেশনা, পরামর্শ ও স্নেহ পেয়েছি। যেকোনো সময় ফোনে যোগাযোগ করলে তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও মার্জিত ভাষায় আমার কথা ধৈর্যের সাথে শোনেন এবং আন্তরিকতার সঙ্গে সমস্যার সমাধান ও পরামর্শ প্রদান করেন। তাঁর এই মানবিক আচরণ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করেও তিনি দেশের সাংবাদিক সমাজে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি শুধু একজন দক্ষ সম্পাদকই নন, একজন সফল সংগঠক, সমাজসেবক ও মানবিক মানুষ হিসেবেও সুপরিচিত। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের কর্ণধার হিসেবে তিনি সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবেও তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

বর্তমান সময়ে যখন এক শ্রেণির অপসাংবাদিকতা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে, তখন এম কাজল খানের মতো আদর্শবান সাংবাদিকরা সমাজের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছেন। তাঁর সততা, নৈতিকতা, দেশপ্রেম ও সত্য প্রকাশের সাহস আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বিশ্বাস করেন—সাংবাদিকতা মানেই মানুষের পাশে দাঁড়ানো, নির্যাতিতের কণ্ঠস্বর হওয়া এবং সমাজকে সত্যের আলো দেখানো।

তাঁর কর্মময় জীবন, সংগ্রাম, নেতৃত্বগুণ ও সাহসী “সাংবাদিকতা” আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। আমি তাঁর আদর্শ অনুসরণ করে ভবিষ্যতে একজন সৎ, সাহসী, মানবিক ও দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠা, সত্য প্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার মধ্য দিয়েই আমি একজন প্রকৃত “কলম যোদ্ধা” হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।

পরিশেষে, আমার প্রাণপ্রিয় গুরু শ্রদ্ধেয় এম কাজল খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করছি। তিনি যেন আজীবন সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশের সাংবাদিক সমাজকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন—এই প্রত্যাশাই রইল। মহান আল্লাহ তাআলা তাঁকে সুস্থ, সুন্দর ও সম্মানিত জীবন দান করুন।

আমার বিশ্বাস—সত্যের পথে চলা মানুষ কখনো পরাজিত হয় না। আর সেই সত্যের পথেই এগিয়ে চলেছেন শ্রদ্ধেয় এম কাজল খান, একজন প্রকৃত “কলম যোদ্ধা” হিসেবে।

গুরুজীর সুস্বাস্থ্য কামনায় সকলের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে হায়াতে তৈয়াবা দান করুন এবং ন্যায় ও সত্যের পথে আজীবন অটল রাখুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা