• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Headline
কাপাসিয়ায় ৮ একর ৬০ শতাংশ জমি দখলের চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। গাজীপুরের গজারিয়াপাড়ায় প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ, ‘বিন্দুমাসী’র নাম ঘিরে আলোচনা—প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত। গাজীপুরে জমি বিক্রির ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বৃদ্ধ বাবাকে প্রাণনাশের হুমকি। গজারিয়া পাড়ায় সড়ক দখল করে বালু রাখার অভিযোগ, যানজটে ভোগান্তিতে শ্রমিক-জনসাধারণ। hacked by chinafans গাজীপুরে হাসপাতালে টিকিটের দীর্ঘ লাইন, শিশু কোলে অপেক্ষায় মা-বাবা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের গভীর শ্রদ্ধা ও স্মরণসভা অনুষ্ঠিত। গাজীপুরের গজারিয়া পাড়ায় শাটার ভেঙে দোকানে চুরি, নিয়ে গেল প্রায় লাখ টাকার মালামাল। গাজীপুরে মহানগর তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

Reporter Name / ৩৬৪ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে মিথ্যা অভিযোগে আটক করে থানায় নিয়ে নির্যাতন করার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সিরাজুল ইসলাম জীবন ‘এসএ’ টিভি চ্যানেলের হবিগঞ্জ জেলা সহকারী প্রতিনিধি।

তাকে আটকের প্রতিবাদে শুক্রবার দুপুরে প্রেসক্লাবে জরুরি বৈঠক ডাকা হয়। পরে বিকেল ৪টায় শহরের প্রধান সড়কে থানার সামনের রাস্তা অবরোধ করে রাখেন সাংবাদিকরা। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সাংবাদিক নেতারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে হঠাৎ পুলিশ শহরের গরুর বাজার এলাকায় সিরাজুল ইসলাম জীবনের বাসায় হানা দেয়। এ সময় তল্লাশির কারণ সম্পর্কে জানতে চাইলে জীবনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ নিজেদের উপর হামলা করেছে দাবি করে জীবনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ব্যাপক নির্যাতন করা হয়। সকালে তাকে গণপিটুনিতে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিকেলে তাকে পুলিশের উপর হামলার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাত ১১টায় প্রেসক্লাবে ফের জরুরি বৈঠকে বসেন সাংবাদিকরা।

আদালতে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন উপস্থিত সাংবাদিকদের জানান, পুলিশ তাকে বৃহস্পতিবার গভীর রাতে ধরে এনে অমানুষিক নির্যাতন করেছে। এমনকি তার পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা দেয়া হয়েছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাতে মাদক মামলার আসামি ধরতে গেলে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় জীবন তাদের উপর হামলা চালালে তাকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা