• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত। গাজীপুরে জমি বিক্রির ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বৃদ্ধ বাবাকে প্রাণনাশের হুমকি। গজারিয়া পাড়ায় সড়ক দখল করে বালু রাখার অভিযোগ, যানজটে ভোগান্তিতে শ্রমিক-জনসাধারণ। hacked by chinafans গাজীপুরে হাসপাতালে টিকিটের দীর্ঘ লাইন, শিশু কোলে অপেক্ষায় মা-বাবা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের গভীর শ্রদ্ধা ও স্মরণসভা অনুষ্ঠিত। গাজীপুরের গজারিয়া পাড়ায় শাটার ভেঙে দোকানে চুরি, নিয়ে গেল প্রায় লাখ টাকার মালামাল। গাজীপুরে মহানগর তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজার রাস্তায় ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থী-শ্রমিক। গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরে জমি বিক্রির ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বৃদ্ধ বাবাকে প্রাণনাশের হুমকি।

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে জমি বিক্রির ৩৬ লাখ টাকা আত্মসাৎ এবং পাওনা টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিজ ছেলে ও নাতির বিরুদ্ধে। এ ঘটনায় ৯৬ বছর বয়সী আব্দুল মান্নান গাজীপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন—গাজীপুর মহানগরের ২২ নং ওয়ার্ডের গজারিয়া পাড়ার এলাকার ইয়াকুব (৫৫) ও তাঁর ছেলে পারভেজ (২২) বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে আব্দুল মান্নান তাঁর নিজ নামে থাকা জমি বিক্রি করে পাওয়া নগদ ৩৬ লাখ টাকা ছেলে ইয়াকুবের কাছে আমানত হিসেবে রাখেন। পরবর্তীতে প্রয়োজনের সময় বিভিন্নভাবে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত দেওয়ার বিষয়ে পারিবারিক ও স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। গত ২০ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে আব্দুল মান্নান তাঁর গচ্ছিত টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় টাকা ফেরতের জন্য চাপ দিলে তাঁকে হত্যার এবং বসতবাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

৯৬ বছর বয়সী আব্দুল মান্নান বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং চিকিৎসার জন্য তাঁর টাকার জরুরি প্রয়োজন। নিজের গচ্ছিত টাকা ফেরত না পাওয়ায় এবং হুমকির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয়ভাবে বিষয়টির সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গচ্ছিত ৩৬ লাখ টাকা উদ্ধারের পাশাপাশি তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশের তদন্তের ওপর নির্ভরশীল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা