• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের পৃথক অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ রহমত আরিফ। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক এম কাজল খান, সদস্যসচিব মোঃ সালাহ উদ্দিন আহমেদ। গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন গাছায় বিল্লাল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাছায় দোকান থেকে টাকাসহ মালামাল লুট ও হত্যার হুমকির থানায় অভিযোগ ফুয়াদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। সালনায় যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল। পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কাপাসিয়ায় ৮ একর ৬০ শতাংশ জমি দখলের চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। গাজীপুরের গজারিয়াপাড়ায় প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ, ‘বিন্দুমাসী’র নাম ঘিরে আলোচনা—প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত।

গাজীপুরে হাসপাতালে টিকিটের দীর্ঘ লাইন, শিশু কোলে অপেক্ষায় মা-বাবা।

Reporter Name / ৩২৫ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার টিকিট নিতে প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে রোগী ও স্বজনদের। ছোট ছোট সন্তানকে সঙ্গে নিয়ে অনেক মা-বাবাকেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে দেখা যায়।

হাসপাতালের টিকিট কাউন্টার এলাকায় ধারণ করা ছবিতে দেখা যায়, নারী-পুরুষের পাশাপাশি কোলে শিশু নিয়েও অনেক মা-বাবা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। অসুস্থ সন্তানকে নিয়ে চিকিৎসার আশায় অপেক্ষা করতে গিয়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অনেক নিম্নআয়ের মানুষ দিন আনে দিন খেয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের জন্য দীর্ঘ সময় হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকা মানে কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং দিনের উপার্জন থেকে বঞ্চিত হওয়া। চিকিৎসা নিতে এসে একদিকে যেমন সময় হারাচ্ছেন, অন্যদিকে কাজ করতে না পারায় পরিবারে তৈরি হচ্ছে আর্থিক চাপ।

এদিকে হাসপাতালকে ঘিরে কথিত দালালদের দৌরাত্ম্য নিয়েও অভিযোগ রয়েছে। বিশেষ করে হাসপাতালের নিয়ম-কানুন সম্পর্কে অপরিচিত অসহায় রোগী ও নারী স্বজনরা অনেক সময় অপরিচিত ব্যক্তিদের কথায় বিভ্রান্ত হতে পারেন। তাই দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রোগীদের সরাসরি সেবা পাওয়ার সুযোগ আরও সহজ করার দাবি উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো, দ্রুত টিকিট দেওয়ার ব্যবস্থা করা এবং শিশু, নারী ও বয়স্ক রোগীদের জন্য আলাদা ব্যবস্থা করা হলে ভোগান্তি অনেকটাই কমবে।

সাধারণ মানুষের প্রশ্ন—চিকিৎসা নিতে এসে যদি দিনের পর দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় ও কর্মঘণ্টা নষ্ট হয়, তাহলে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ সহজে চিকিৎসাসেবা পাবে কীভাবে?

হাসপাতাল কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগে টিকিট ব্যবস্থাপনা সহজ, দ্রুত ও সুশৃঙ্খল হবে—এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা