• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত। গাজীপুরে জমি বিক্রির ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বৃদ্ধ বাবাকে প্রাণনাশের হুমকি। গজারিয়া পাড়ায় সড়ক দখল করে বালু রাখার অভিযোগ, যানজটে ভোগান্তিতে শ্রমিক-জনসাধারণ। hacked by chinafans গাজীপুরে হাসপাতালে টিকিটের দীর্ঘ লাইন, শিশু কোলে অপেক্ষায় মা-বাবা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের গভীর শ্রদ্ধা ও স্মরণসভা অনুষ্ঠিত। গাজীপুরের গজারিয়া পাড়ায় শাটার ভেঙে দোকানে চুরি, নিয়ে গেল প্রায় লাখ টাকার মালামাল। গাজীপুরে মহানগর তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজার রাস্তায় ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থী-শ্রমিক। গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গজারিয়া পাড়ায় সড়ক দখল করে বালু রাখার অভিযোগ, যানজটে ভোগান্তিতে শ্রমিক-জনসাধারণ।

সহকারী সম্পাদক/আলী হোসেন / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
filter: 0; jpegRotation: 90; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 140.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের গজারিয়া পাড়া খলিল মার্কেট এলাকায় সড়কের ওপর বালু ফেলে রাখায় যানজট ও জনভোগান্তির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এন আর জেড কোম্পানির বালু সড়কের একাংশ দখল করে রাখার কারণে প্রতিদিন সকালবেলা চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ওই এলাকায় সড়কের ওপর বালু রাখা ও পরিবহন কার্যক্রমের কারণে যানবাহন চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হয়। একই সময়ে বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিক, শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ কর্মস্থল ও নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায় বের হন। ফলে সড়কে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তি আরও বেড়ে যায়।

সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে বিপুল পরিমাণ বালু জমিয়ে রাখা হয়েছে। এর ফলে রাস্তার ব্যবহারযোগ্য অংশ সংকুচিত হয়ে পড়েছে। একই সময়ে বাস, অটোরিকশা, ইজিবাইক ও অন্যান্য যানবাহন চলাচল করায় অনেক সময় যানজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, গুরুত্বপূর্ণ সড়কের পাশে এভাবে বালু ফেলে রাখায় পথচারীদের চলাচলেও সমস্যা হচ্ছে। বিশেষ করে সকালবেলার ব্যস্ত সময়ে গার্মেন্টস শ্রমিকদের পাশাপাশি নারী, শিশু ও বয়স্কদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাদের দাবি, জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে কোনো নির্মাণসামগ্রী বা বালু রাখার সুযোগ দেওয়া উচিত নয়। দ্রুত সড়কের ওপর থেকে বালু সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে সড়ক দখল করে বালু রাখার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিয়ে গজারিয়া পাড়া খলিল মার্কেট এলাকার সড়কটি যানজট ও দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা