• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
শওকত হোসেন সরকারের উদ্যোগে গাজীপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি।। গাজীপুরে সাংবাদিক জাকারিয়া শিকদারের ওপর হামলা: চক্রের ৫ সদস্য পুলিশের জালে। গাজীপুরের সালনা দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসায় ইমাম সমিতির কাউলতিয়া জোন কমিটি ঘোষণা। আমি ও হতে চাই ( “কলম যোদ্ধা” ) গাজীপুর মহানগর জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহাসড়কে হাইওয়ে পুলিশের জোরালো অভিযান: শৃঙ্খলায় ফিরছে স্বস্তি, কমছে ভোগান্তি। একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শওকত হোসেন সরকারের উদ্যোগে গাজীপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি।।

সহকারী সম্পাদক/আলী হোসেন / ৩৯ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

গাজীপুর থেকে সহকারী সম্পাদক/ আলী হোসেন

শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান(বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরে ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যোহরের নামাজের পর শুরু হওয়া এ মিলাদ ও দোয়া মাহফিলে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মিলাদ মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায়ও মোনাজাত করা হয়। বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত অব্যাহত থাকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও দেশের মানুষের জন্য প্রেরণার উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা