Logo
শিরোনাম:
পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা।

স্বতন্ত্র প্রার্থী হলেন মোর্শেদ খান

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি থেকে সদ্য পদত্যাগকারী ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান। তার পক্ষে আজ বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেওয়া হবে। মোর্শেদ খান গতকাল বুধবার কালের কণ্ঠকে এ তথ্য জানান।

তিনি জানান, তার ব্যক্তিগত সহকারী আতাউর ও আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক গতকাল বুধবার তার মনোনয়ন ফরমের যাবতীয় কাজ সম্পন্ন করে চট্টগ্রামে নিয়ে গেছেন। আজ সকালে তারা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট অফিসে তা জমা দেবেন।

প্রসঙ্গত, নবম সংসদ নির্বাচনে এই আসনে সংসদ সদস্য ছিলেন তিনি। দলের প্রতি অভিমান করে গত মাসে বিএনপি থেকে পদত্যাগ করেন এই নেতা।

এই আসনে গত মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের পার্লামেন্টারি কমিটির সাক্ষাৎকার গ্রহণের পর আবু সফিয়ানকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সূফিয়ান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক। একাদশ সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন আবু সুফিয়ান।

ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট শরিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য চট্টগ্রাম-৮ আসনে আগামী ১৩ জানুয়ারি নির্বাচন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost