Logo
শিরোনাম:
পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা।

গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ ৯০ শ্রমিক, এক দিনের ছুটি ঘোষণা

সৌরভ হাসান হাসিব, স্টাফ রিপোর্টার,মাতৃবাংলা।

গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় অবস্থিত রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় পানি পান করে অন্তত ৯০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে।

রবিবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের অনেকেই বমি, পেট ব্যথা, মাথা ঘোরা ও দুর্বলতার উপসর্গে ভুগতে থাকেন। তাদের মধ্যে বেশিরভাগকে গাজীপুরের তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে কোনো ধরনের জীবাণু বা বিষক্রিয়া হতে পারে। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। অধিকাংশ শ্রমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।’’

কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী বলেন, “কিছু শ্রমিক অসুস্থবোধ করলে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। আমরা শ্রমিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পানি বিশুদ্ধকরণসহ প্রয়োজনে কারখানার অভ্যন্তরীণ ব্যবস্থা পর্যালোচনা করা হবে।”

এদিকে ঘটনাটি জানাজানি হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে কারখানা কর্তৃপক্ষ এক দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনে কারখানার পানি সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost