Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

অষ্টগ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃ*ত্যু

জেলা প্রতিনিধি/কিশোরগঞ্জ:

অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুর ৩,৩০ মিনিটে উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায়। নিহত বিলকিস বেগম,মোঃ নজরুল ইসলাম (ওড়ন মিয়া)’র স্ত্রী

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের খাবার শেষে বিলকিস বেগম ঘরের বাইরে থালা-বাসন ধোয়ার জন্য বের হলে তার অপ্রকৃতস্থ ছেলে মোঃ তামিম মিয়া (২৪) বসতঘর থেকে একটি বটি নিয়ে আকস্মিকভাবে তার মায়ের মাথা, কপাল ও পিঠে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই বিলকিস বেগমের মৃত্যু হয়।

ঘটনার সংবাদ পেয়ে অষ্টগ্রাম থানা এসআই মোঃ মোজাম্মেল খান ও এসআই একেএম মোশাররফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মোঃ তামিম মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অষ্টগ্রাম থানার পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost