Logo
শিরোনাম:
পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা।

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার : জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ।

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর:

গাজীপুর মহানগরীর গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চারজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আঃ ছামাদ মণ্ডল (৫০), ৩৫নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. সোহাগ (৩৫), ৩৪নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন (২৭) এবং ৩৬নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. মিজানুর রহমান (৩৩)।

গাছা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সাইফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত ৮ ও ৯ জানুয়ারি বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর/২০২৫ ভোরে আসামিরা নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন।

প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারায় মামলা করা হয় (মামলা নং-১৮)।

তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামি ছামাদ মণ্ডলকে উত্তর খাইলকুর এবং মো: সোহাগ ও মো: আকরাম হোসেন দেরকে হাজীর পুকুর এলাকা থেকে আটক করা হয়। সর্বশেষ আসামি মিজানুর রহমানকে ইছর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যে অর্থায়নের বিষয়ে তাঁদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া গ্রেপ্তারকৃতরা পুলিশের বিরুদ্ধেও নানা প্রোপাগান্ডা মিথ্যাচার রটানোরও অভিযোগ রয়েছে বলে জানান গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ মনিরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost