Logo
শিরোনাম:
গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত। গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গাজীপুরের ৯৩৫টি ভোট কেন্দ্রে দায়িত্বে থাকবে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরে এসআইয়ের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও মানহানিকর সংবাদে ক্ষোভ প্রকাশ বিবেকের ভোটে গড়বো দেশ, ঘুচবে আঁধার হবে শেষ! ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা ইসির একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি: আমির হোসেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ধানের শীষের পক্ষে মাঠে মির্জা মোস্তফা জামান গাজীপুর-২ এর বিএনপি প্রার্থী রনির পক্ষে শাহীন মিয়ার নেতৃত্বে বিশাল নির্বাচনী মিছিল। ‎ ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ভোট চাইলেন মির্জা মোস্তফা জামান

গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে বিআরটি মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এর সভাপতিত্ব করেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ।

ব্রিফিং এ পুলিশ কমিশনার মহোদয় নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন এবং ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। কমিশনার মহোদয় দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।

উক্ত ব্রিফিংয়ে জনাব তাহেরুল হক চৌহান , অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স ), সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ,সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সকল সহকারী উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও সকল অফিসার ইনচার্জ সহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost