Logo
শিরোনাম:
পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা।

গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে গুরুতর অনিয়ম, কালোবাজারি ও সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
অভিযোগ রয়েছে, পাম্পে তেলের সংকট দেখানো হলেও গোপনে পিছনের একটি কক্ষে অকটেন মজুদ রাখা হয় এবং পরে তা বোতলে ভরে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে সরকারি নির্ধারিত মূল্যে তেল না পেয়ে বিপাকে পড়ছেন মোটরসাইকেল চালক ও সাধারণ জনগণ।
ভুক্তভোগীদের একজন বলেন,
“আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাই না। পরে দেখি কিছু লোককে গোপনে বোতলে তেল দেওয়া হচ্ছে, তাও বেশি দামে। এটা স্পষ্টভাবে সিন্ডিকেট ছাড়া সম্ভব না।”
আরেকজন ক্ষুব্ধ গ্রাহক জানান,
“এখানে স্বজনপ্রীতি চলছে। পরিচিত লোকদের আগে তেল দেওয়া হয়, আর সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হয় ‘তেল নাই’ বলে। বিষয়টি খুবই অন্যায়।”
স্থানীয়দের দাবি, শুধু তেল সংকট নয়—এখানে দীর্ঘদিন ধরে অনিয়ম ও কালোবাজারির মাধ্যমে একটি চক্র সক্রিয় রয়েছে, যার নেতৃত্বে রয়েছেন পাম্পের ম্যানেজার রফিক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost