• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের পৃথক অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ রহমত আরিফ। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক এম কাজল খান, সদস্যসচিব মোঃ সালাহ উদ্দিন আহমেদ। গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন গাছায় বিল্লাল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাছায় দোকান থেকে টাকাসহ মালামাল লুট ও হত্যার হুমকির থানায় অভিযোগ ফুয়াদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। সালনায় যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল। পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কাপাসিয়ায় ৮ একর ৬০ শতাংশ জমি দখলের চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। গাজীপুরের গজারিয়াপাড়ায় প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ, ‘বিন্দুমাসী’র নাম ঘিরে আলোচনা—প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত।

আজ নাবিলার বিয়ে

Reporter Name / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

পরিচিত মুখ মাসুমা রহমান নাবিলা। উপস্থাপিকা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করে নায়িকা হিসেবেও পরিচিত পান। বিয়ে করছেন তিনি- এ ঘোষণা দিয়েছেন আগেই। এবার তারই বাস্তবায়ন হচ্ছে।

২৩ ইতিমধ্যেই রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই মডেল-অভিনেত্রী-সঞ্চালকের গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। এতে নাবিলার পরিবার, বন্ধুরা ছাড়াও শো বিজের অনেকেই উপস্থিত ছিলেন।পাত্র জোবায়দুল হক, পেশায় ব্যবসায়ী। আজ আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে বলে জানিয়েছেন তিনি। ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।

বিয়ের পরই স্বামীর সঙ্গে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাবেন নাবিলা। তবে এটা হানিমুন নয়। স্বামী অফিসের কাজে গেলেও নাবিলা যাবেন তার সঙ্গে। হানিমুনের সময় পরে বের করে নেবেন বলে জানিয়েছেন তিনি। নাবিলা ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরবর্তীতে দেশে ফিরে আসেন।

পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা