• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন গাছায় বিল্লাল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাছায় দোকান থেকে টাকাসহ মালামাল লুট ও হত্যার হুমকির থানায় অভিযোগ ফুয়াদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। সালনায় যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল। পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কাপাসিয়ায় ৮ একর ৬০ শতাংশ জমি দখলের চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। গাজীপুরের গজারিয়াপাড়ায় প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ, ‘বিন্দুমাসী’র নাম ঘিরে আলোচনা—প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত। গাজীপুরে জমি বিক্রির ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বৃদ্ধ বাবাকে প্রাণনাশের হুমকি। গজারিয়া পাড়ায় সড়ক দখল করে বালু রাখার অভিযোগ, যানজটে ভোগান্তিতে শ্রমিক-জনসাধারণ।

শাকিব অনুমতি দিলে ঈদে দেখা মিলবে অপুর

Reporter Name / ৪৬৫ Time View
Update : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

বাংলাদেশে একটা সময় ছিলো যখন ঈদের ছবি মানেই ছিলো শাকিব-অপুর চলচ্চিত্র। গত দুই তিন বছরে অবশ্য পরিস্থিতি পরিবর্তন হয়েছে। পারিবারিক ও ব্যক্তিগত কারণে শাকিব খান ও অপু বিশ্বাস আর এখন একসাথে কাজ করেন না। তাই তাঁদের ছবি দেখা থেকেও বঞ্চিত দর্শক। তবে এবার ব্যতিক্রম হতে পারে, যদি শাকিব খান চান।

দুই বছর আগে শুট করা ‘পাংকু জামাই’ ছবিতে কাজ করেছিলেন শাকিব ও অপু। ছবির কিছু অংশ বাকি ছিলো। সেটা সময় দিয়ে করে দিয়েছেন অপু বিশ্বাস। ছবিটি এখন ঈদে মুক্তি দেয়ার জন্য প্রস্তুত বলেই জানিয়েছেন পরিচালক আবদুল মান্নান। তবে ছবিটি মুক্তি দেয়া হবে কি না তা নির্ভর করছে শাকিব খানের মর্জির ওপর। এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক মোজাম্মেল হোসেন সরকার।

মোজাম্মেল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, “এই ছবিটি নিয়ে আমরা অনেক দিন ধরেই ঝুলে রয়েছি। ‘পাংকু জামাই’ ছবিটির পর ছবি শুরু করে তা মুক্তিও দিয়ে দিয়েছি, কিন্তু এই ছবিটি এখনও মুক্তি দিতে পারিনি। আগামী ঈদে ছবিটি যদি মুক্তি দিতে পারি তা হলে হয়তো কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবো।”

ঈদে মুক্তি দিতে সমস্যা কী, জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, ‘আমি তো ছবিটি ঈদে মুক্তি দেবার আশায় বসে আছি। কিন্তু আমাদের ছবির নায়ক শাকিব খান যদি অনুমতি না দেন তা হলে ছবিটি মুক্তি দিবো না। এখন উনার অনুমতির অপেক্ষায় আছি। কারণ ঈদে সবসময় দর্শক নতুন ও ভালো ছবি দেখতে চায়, আমার এই ছবিটি দর্শক পছন্দ করবেন বলে আমি আশা করি। কিন্তু ঈদের ছবিতে শাকিব খানের ক্যারিয়ারের বিষয়। যে কারণে উনার অনুমতি না পেলে ছবিটি মুক্তি দেবো না।’

এই বিষয়ে কি শাকিব খানের সাথে কথা হয়েছে, জানতে চাইলে প্রযোজক বলেন, ‘আমি উনাকে জানিয়েছি। কিন্তু তিনি এখনও কিছু বলেন নি, এখন তিনি কলকাতায় আছেন, দেশে ফিরলে আবারও কথা বলবো। আশা করি তিনি অনুমতি দেবেন।’

২০১৬ সালে ছবির শুটিং চলাকালে হঠাৎই ‘নিখোঁজ’ হন অপু বিশ্বাস। পুরো এক বছর পর আবার তিনি ফিরে আসেন, ছেলে জয়কে নিয়ে। অবশ্য পরে ‘পাংকু জামাই ছবির শুটিং শেষ করে দেন তিনি। ছবিতে শাকিব খান, অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছিলেন পুষ্পিতা পপি, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।