Logo
শিরোনাম:
তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ।

এবার মিটু নিয়ে মুখ খুললেন শাহরুখ

অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে দীর্ঘ ১০ বছর পর যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার পর থেকেই বিষয়টি নিয়ে সরগরম হয়ে ওঠে বলিউড। এবার মিটু নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান।

মার্কিন অ্যাক্টিভিস্ট তারানা বুরকে এই মুভমেন্ট শুরু করেছিলেন। দেরিতে হলেও বলিউডে বেশ জোরালো প্রভাব ফেলে হ্যাশট্যাগ মিটু।

সংবাদ সংস্থা সূত্রে খবর, শাহরুখ খান এই মিটু মুভমেন্টকে পুরোদস্তুর সমর্থন করছেন। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই আন্দোলন শুরু হলেও ভারতসহ সারা বিশ্বের নারীদের যৌন হেনস্তার অভিজ্ঞতা ঘিরে নিজেদের বক্তব্য স্পষ্ট করে বলার জায়গা দিয়েছে।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে অনেক নারী যেভাবে হেনস্তার শিকার হন, তাই হ্যাশট্যাগ মিটু একটি ভালো প্ল্যাটফরম বলে মনে করেন শাহরুখ খান। বহু বছর আগেও যদি কোনো নারী যৌন হেনস্তার শিকার হয়ে থাকেন, সেটিও বলার জায়গা দিয়েছে হ্যাশট্যাগ মিটু।

হ্যাশট্যাগ মিটুর জন্য এটি অন্তত মানুষ বুঝবে যে কোনোকিছুই আর অজানা থাকবে না। শাহরুখের কথায়, চলচ্চিত্র ও মিডিয়া জগতে আমরা বিষয়গুলো সম্পর্কে এখন অবগত থাকতে পারি। প্রসঙ্গত কিং খান সবসময়েই তার মতামত স্পষ্ট করে বলেছেন। হ্যাশট্যাগ মিটুর মাধ্যমেও কর্মক্ষেত্রে নারীদের ওপর হেনস্তা অনেকটাই কমবে বলেই মনে করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost