Logo
শিরোনাম:
পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা।

গাজীপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা।

নিজস্ব প্রতিবেদক/জাকারিয়া শিকদার।

গাজীপুরের ধীরাশ্রমে এক অটোরিকশা চালককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় তারা।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুরের পূর্ব ধীরাশ্রমের কোনাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চালকের নাম মো. হাবিবুর রহমান (৪২)। সে জামালপুরের মেলান্দহের টঙ্গী ইউনিয়নের মৃত আব্দুল বারেক উদ্দিনের ছেলে। সে বর্তমানে পরিবার পরিজনদের নিয়ে পূবাইল মেঘডুবি পশ্চিম পাড়া (ভাসানী রোড জিয়ার বাড়ীর ভাড়াটিয়া)। নিহত হাবিবুর একজন রিক্সাচালক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়,মঙ্গলবার সকালে পূর্ব ধীরাশ্রম এলাকায় রাস্তার পাশে একজনের অজ্ঞত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দেয় তারা।প্রত্যক্ষদর্শীরা বলছেন এই জায়গাটিতে প্রতিনিয়তই ছিনতাই,ডাকতি এর ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়,গত ২৪ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে হাবিবুর রহমান তার অটোরিকশা নিয়ে পুবাইল এলাকা থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না।

গাজীপুর মেট্রোপলিটনের সদর জয়দেবপুর থানার (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা জানান, গাজীপুরে অপরাধমূলক কার্যক্রম বেড়ে চলেছে, যা দ্রুত প্রতিরোধ করা প্রয়োজন। পুলিশ ইতিমধ্যে হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost