Logo
শিরোনাম:
ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ভোট চাইলেন মির্জা মোস্তফা জামান সিরাজগঞ্জে RYZE SIM-এর ডিস্ট্রিবিউশন হাউজ উদ্বোধন টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে অগ্নেয়াস্ত্র উদ্ধার,এক যুবক গ্রেফতার। উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভা: ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার এম আকবর আলীর কাজিপুরের নাটোয়া পাড়ায় নাগরিক ঐক্যের প্রার্থী নজমু’স সাকিবের গণসংযোগ ও প্রচারণা হাজী মোঃ মুনসুর আলী সরকার একাডেমি প্রাঙ্গণে ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনির পক্ষে মহানগর তাঁতীদলের গণসংযোগ। গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ড শ্রমীকদলের প্রচারণা মিছিল। কালিয়াকৈর সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ

গাজীপুরের পূবাইলে কলেজছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-৩

টুটুল আহমেদ,গাজীপুরঃ

গাজীপুর মহানগরের পূবাইলে প্রেমঘটিত বিরোধের জেরে এক কলেজছাত্রীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুবাইল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পূবাইল খিলগাঁও এলাকার শাহারিয়ার সরকার ওরফে তাহসান (১৯), মো. নাদিম (১৯) এবং শাহারিয়ার ইসলাম (২০)। এ ঘটনায় মামলার অপর আসামি পারভেজ (১৯) বর্তমানে পলাতক রয়েছেন।সোমবার (২৬ জানুয়ারি) ভোরে থানার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম টঙ্গীর একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর সঙ্গে নয়ানীপাড়া এলাকার পারভেজের আগে প্রেমের সম্পর্ক ছিল। তবে পারভেজের স্বভাব-চরিত্র ভালো না হওয়ায় ভিকটিম সেই সম্পর্ক ছিন্ন করে শাহারিয়ার সরকার ওরফে তাহসানের সঙ্গে নতুন করে প্রেমে জড়ান। এতে ক্ষুব্ধ হয়ে পারভেজ ও তাহসান পরস্পর যোগসাজশে ভিকটিমের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আসামিরা ভিকটিমের বাসায় অনধিকার প্রবেশ করেন। ভিকটিমকে একা পেয়ে তাহসান তাকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে এবং একই সময় তার মা কাজ শেষে বাসায় ফিরলে আসামিরা পালিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পূবাইল থানায় একটি মামলা (নং-০৭(০১)২৬) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম রাত্রীকালীন মোবাইল টিমের সহায়তায় সোমবার ভোর সোয়া ৬টার দিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেন।

পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় চারজন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামি পারভেজকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost