দীর্ঘ প্রায় দুই যুগেরও (২০ বছর) বেশী সময় পর গাজীপুর আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার আমেজ তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।এর আগে তিনি ময়মনসিংহের একটি সভয় অংশগ্রহণ করবেন।জানা যায়, ২০ বছর ৯ মাস ২৮ দিন পর তারেক রহমান গাজীপুরে আসছেন। এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ তিনি গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন। ওই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি জানান,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে আমরা খুবই উজ্জীবিত।
এদিকে দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি বক্তব্য শোনার সুযোগ পাবেন তাই গাজীপুরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।নেতাকর্মীদের মতে, গাজীপুরে তারেক রহমানের এই সফর বিএনপির সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও দলের প্রতি নতুন আস্থা ও আগ্রহ তৈরি করবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার মাতৃবাংলা নিউজকে বলেন,দীর্ঘদিন পর আমাদের নেতা গাজীপুরে আসছেন,এটি আমাদের জন্য গৌরবের বিষয়। এতে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা এই জনসভাকে সফল করতে আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে কাজ করছি।ইতোমধ্যে জনসভা সফল করতে গাজীপুরের মহানগর ও জেলার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, এই নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটবে বলে আমরা আশাবাদী।