Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

গাজীপুর থেকে সহকারী সম্পাদক / আলী হোসেন

গত ৮ এপ্রিল বুধবার গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট ও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে বাংলাবাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। তবে অভিযানের পর আবারও দখলের চেষ্টা শুরু হওয়ায় গাজীপুর মহানগরের ২২ নং ওয়ার্ডে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাংলাবাজার এলাকার ফুটপাত অবৈধ দখলের কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে ফুটপাতগুলো দখলমুক্ত করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী পুনরায় দখলের পায়তারা শুরু করে।
এমন পরিস্থিতিতে সাবেক কাউন্সিলর ছবদের হাসান নিজ উদ্যোগে মাঠে নেমে নিয়মিত তদারকি ও উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে দিচ্ছেন এবং দখলদারদের কঠোরভাবে সতর্ক করছেন।
ছবদের হাসান বলেন, “প্রশাসনের অভিযান সফল হলেও তা ধরে রাখতে হলে নিয়মিত নজরদারি জরুরি। ফুটপাত সাধারণ মানুষের জন্য, তাই এটি দখলমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, তার এই উদ্যোগের ফলে বর্তমানে ফুটপাত অনেকটাই চলাচলের উপযোগী রয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে ফুটপাত দখলের প্রবণতা কমে আসবে।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের এ ধরনের সক্রিয় ভূমিকা থাকলে গাজীপুর মহানগরীর অন্যান্য এলাকাও দখলমুক্ত রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost