• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে। দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা। গাজীপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত, গজারিয়াপাড়া মাদকবিরোধী অভিযান কমিটি ঘোষণা। গাজীপুর সিটির ১৫ নং ওয়ার্ড ভোগড়া পূর্ব পাড়া সরকারবাড়ি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর তাতীদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি। উন্নয়নের ধারাবাহিকতায় আবারও আলহাজ্ব ফয়সাল আহামেদ সরকারকে চান ১৫ নং ওয়ার্ডবাসী। তারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতার। পটুয়াখালী সদর উপজেলার সরকারি রাস্তার কাজে ব্যক্তিগত জমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। আন্তর্জাতিক প্রেস ক্লাব স্হায়ী পরিষদের মিটিং অনুষ্ঠিত হয় হোটেল সোনারগাওয়ে । গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান সম্পাদক মোঃ মাসুম রানা।

গাজীপুরে সাংবাদিক জাকারিয়া শিকদারের ওপর হামলা: চক্রের ৫ সদস্য পুলিশের জালে।

সহকারী সম্পাদক/আলী হোসেন / ১৩৫ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

গাজীপুর থেকে সহকারী সম্পাদক/আলী হোসেন

গাজীপুর মহানগরীর গাছা থানার মালেকের বাড়ি এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) ও মাতৃবাংলা অনলাইন পত্রিকার সম্পাদক জাকারিয়া সিকদার। এ ঘটনায় সাংবাদিককে মারধর, আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে জাকারিয়া সিকদার গাজীপুর জেলা কারাগার এলাকা থেকে বোর্ডবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি জানতে পারেন, মালেকের বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের দক্ষিণ পাশে অবস্থিত কথিত ‘কবির আবাসিক হোটেল’-এ অসামাজিক কার্যকলাপ চলছে। তথ্যের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনি সেখানে যান।

অভিযোগ অনুযায়ী, হোটেলে প্রবেশের পর সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা এবং সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় অভিযুক্তরা মামলা করলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে এজাহারে বলা হয়েছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাকারিয়া সিকদারকে উদ্ধার করেন এবং শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর গাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল আউয়াল সরদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মিলন (১৮), কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ওমর ফারুক (২৯), বগুড়ার নন্দিগ্রাম উপজেলার মধু (২০), কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার শাহ আলম মীর (৪৬) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার কবির ওরফে আব্দুল কাদের (৩৮)।

গাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল আউয়াল সরদার জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই আবাসিক হোটেলকে কেন্দ্র করে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এমন হামলা ও নির্যাতনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা ঘটনার দ্রুত বিচার এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা