• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের পৃথক অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ রহমত আরিফ। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক এম কাজল খান, সদস্যসচিব মোঃ সালাহ উদ্দিন আহমেদ। গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন গাছায় বিল্লাল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাছায় দোকান থেকে টাকাসহ মালামাল লুট ও হত্যার হুমকির থানায় অভিযোগ ফুয়াদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। সালনায় যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল। পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কাপাসিয়ায় ৮ একর ৬০ শতাংশ জমি দখলের চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। গাজীপুরের গজারিয়াপাড়ায় প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ, ‘বিন্দুমাসী’র নাম ঘিরে আলোচনা—প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত।

১৫ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ঘোষণা: প্রতিবছর ১০ জনকে ওমরাহ পালনের সুযোগ দেবেন ফয়সাল আহম্মেদ সরকার।

Reporter Name / ২৯৪ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

গাজীপুর থেকে নিজস্ব প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডে বারবার নির্বাচিত সফল সাবেক কাউন্সিলর মহানগর শ্রমিক দলের সম্মানিত আহবায়ক আলহাজ্ব মোঃ ফয়সাল আহম্মেদ সরকার। ভোগড়া সরকার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে স্থানীয় বয়জ্যেষ্ঠ মুরুব্বিদের সাথে এক প্রাণবন্ত ও জনসম্পৃক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। আরও বলেন ১৫ নং ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সমস্যা, সামাজিক সম্প্রীতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বী, আলেম-ওলামা, সমাজসেবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, যুবসমাজ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও পরামর্শ তুলে ধরেন। কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সরকার সেগুলো মনোযোগ সহকারে শুনে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ ফয়সাল আহম্মেদ সরকার একটি মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা দেন। তিনি বলেন, প্রতিবছর নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে ১৫ নং ওয়ার্ড থেকে ১০ জন ব্যক্তিকে ওমরাহ হজ পালনের সুযোগ করে দেওয়া হবে। তাঁর এ ঘোষণায় উপস্থিত এলাকাবাসী আনন্দিত ও সন্তোষ প্রকাশ করেন এবং করতালির মাধ্যমে উদ্যোগকে স্বাগত জানান। তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁর শক্তি। এলাকার অবকাঠামো উন্নয়ন, সড়ক, ড্রেনের ব্যবস্থা, সুপেয় পানি, পরিচ্ছন্নতা, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, খেলাধুলা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি অতীতের মতো ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ মুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
Aminul Islam Sirazul Islam Md Iqbal Mahmud #followersシ゚ MD Shohidul Islam


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা