• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক এম কাজল খান, সদস্যসচিব মোঃ সালাহ উদ্দিন আহমেদ। গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন গাছায় বিল্লাল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাছায় দোকান থেকে টাকাসহ মালামাল লুট ও হত্যার হুমকির থানায় অভিযোগ ফুয়াদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। সালনায় যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল। পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কাপাসিয়ায় ৮ একর ৬০ শতাংশ জমি দখলের চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। গাজীপুরের গজারিয়াপাড়ায় প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ, ‘বিন্দুমাসী’র নাম ঘিরে আলোচনা—প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত। গাজীপুরে জমি বিক্রির ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বৃদ্ধ বাবাকে প্রাণনাশের হুমকি।

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক এম কাজল খান, সদস্যসচিব মোঃ সালাহ উদ্দিন আহমেদ।

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার জোতদার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে এম কাজল খানকে আহ্বায়ক এবং মোঃ সালাহ উদ্দিন আহমেদকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন—এরশাদ আলম শরীফ, রাজু আহমেদ তাইজুল ও মোঃ জাহিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য সদস্যরা। সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতুর সম্মতিক্রমে উপদেষ্টা মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে গাজীপুরের সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা রক্ষা, দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং অন্যায়, অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা