Logo
শিরোনাম:
গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

নিউ জিল্যান্ডের ব্যাটিংয়ে যোগ হচ্ছে অ্যালেনের ‘বারুদ’ ফিন অ্যালেন।

ইংল্যান্ডে ‘দা হানড্রেড’ টুর্নামেন্টে খেলে গত ২০ অগাস্ট ঢাকায় আসেন অ্যালেন। দুই দিন পর কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পাওয়া যায় তার কোভিড পজিটিভ হওয়ার খবর। এরপর থেকে টিম হোটেলে আইসোলেশনে ছিলেন তিনি। বৃহস্পতিবার নিউ জিল্যান্ড জানায়, পরপর দুই দিন কোভিড নেগেটিভ হওয়ায় সতীর্থদের সঙ্গে সুরক্ষা-বলয়ে যোগ দিয়েছেন ২২ বছর বয়সী এই ওপেনার।

 

কোভিড আক্রান্ত না হলে নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে মাঠে দেখা যেত অ্যালেনকে। টপ অর্ডারে দলকে ঝড়ো শুরু এনে দেওয়ার দায়িত্ব তার। প্রথম ম্যাচে তার অভাব অনুভব করেছে দল। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারও ভালো করতে না পারায় ৬০ রানে গুটিয়ে যায় দল।

 

এখন অ্যালেনকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত নিউ জিল্যান্ডের কোচ গ্লেন পকন্যাল। অপেক্ষায় আছেন তিনি, আক্রমণনাত্মক এই ব্যাটসম্যানের কখন মাঠে নামার মতো অবস্থা হবে।

 

“আমাদের জন্য দারুণ খবর। সে আগ্রাসী ব্যাটসম্যান এবং সংক্ষিপ্ত সংস্করণে তা বিশ্বজুড়েই দেখিয়েছে। এই কন্ডিশনে তাকে পেলে আমাদের ব্যাটিং লাইন আপে অনেক বারুদ যোগ হবে। সে আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ।”

“আশা করি, দ্রুতই আমরা তাকে পাব। অবশ্যই দলের বিবেচনায় আসবে সে। প্রশ্নটা স্রেফ হলো, কখন তাকে পাব। দেখতে হবে, শারীরিকভাবে কোন অবস্থায় আছে। এমনিতে সে ভালো আছে। স্রেফ তার অবস্থা বুঝে ঠিক করা হবে, কোন ম্যাচে খেলানো হবে।”

 

সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার। কোভিড পরবর্তী শারীরিক অবস্থা বিবেচনা করলে এই ম্যাচে অবশ্য অ্যালেনের খেলার সম্ভাবনা কমই।

 

গত মার্চ-এপ্রিলে বাংলাদেশের নিউ জিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় অ্যালেনের। তৃতীয় ম্যাচে তিনি খেলেছিলেন ২৯ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস। টি-টোয়েন্টি ক্রিকেটে তার স্ট্রাইক রেট ১৭১.৫৭।

 

অ্যালেনের বদলি হিসেবে আসা ম্যাট হেনরিও এখন দলে যুক্ত হওয়ার অপেক্ষায়। ঢাকায় আসার পর কোয়ারেন্টিনে আছেন তিনি। কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে শুক্রবার সতীর্থদের সঙ্গে সুরক্ষা-বলয়ে ঢুকবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost