Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

পরীক্ষায় ফেল করার আশঙ্কায় এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা।

পরীক্ষায় ‘ফেল করার আশঙ্কায়’ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

কিশোরগঞ্জের ভৈরবে কাজী মনিরুজ্জামান রুপক (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে পৌর শহরের কমলপুর এলাকার ব্যবসায়ী কাজী মো. মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় কমলপুর জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বাণিজিক বিভাগের শিক্ষার্থী ছিল।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকার কাজী বাড়িতে এ ঘটনা ঘটে ।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন ভাইবোনের মধ্য সবার ছোট ছিল রুপক। পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে বসতো। রোববার সকালে ঘুম থেকে উঠে সে নিজ শয়নকক্ষ থেকে আর বের হয়নি। পরিবারের সদস্যরা ভাবছিলেন সে ঘুমাচ্ছে। বিকেলেও তাকে বের হতে না দেখে পরিবারের সদস্যরা কক্ষের জানালা ভেঙে ফেলেন। তারা রুপককে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।

নিহত রুপকের বড় ভাই রুপম বলেন, ‌‘আমার ছোট ভাই কিছুটা লাজুক টাইপের ছিল। এবছর সে এসএসসি পরীক্ষার্থী দিতো। তবে ছাত্র হিসেবে তেমন ভালো ছিল না। সে ভেবেছিল এবছর সরকার অটোপাস দেবে। কিন্তু আগামী ১৪ তারিখ তিন বিষয়ে এসএসসি পরীক্ষা হবে শুনে সে চিন্তায় ছিল। নিজের মেধা নিয়ে সে পাস করতে পারবে কি-না, ফেল করলে লোকজনে কী বলবে—সবসময় এসব চিন্তা করতো। সেসব চিন্তা থেকেই সে শেষ পর্যন্ত আত্মহত্যা করে বসেছে।’

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, পরিবারের ইচ্ছা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost