Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের।

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের। তবে ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

বেলা ১টার দিকে সরেজমিনে দেখা যায়, এনেক্সকো টাওয়ারের পূর্ব দিকে প্রচুর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেসব জায়গার পানি ছিটিয়ে যাচ্ছেন। এছাড়া এনেক্সকো ভবনের বেশ কয়েক জায়গায় এখনও আগুন জ্বলছে। ব্যাপক ধোঁয়ার কারণে ওই জায়গায় আগুন নিয়ন্ত্রণে করতে সমস্যায় পড়ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে বঙ্গবাজার মার্কেট দেখা যায়, সেখানেও ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েকটি পাইপ দিয়ে পানি ছিটিয়ে যাচ্ছেন। বঙ্গবাজারের মার্কেট থেকে কুণ্ডলী পাক খাওয়া ধোঁয়ার কারণে অন্ধকার হয়ে গেছে পুরো এলাকা। শফিকুল ইসলাম নাসে এনেক্সকো টাওয়ারের এক ব্যবসায়ী বলেন, আগে পদক্ষেপ নিলে এ টাওয়ারে আগুন লাগতই না। শুরুতে এনেক্সকো টাওয়ার গেটের ভেতর দিয়ে পানি দেওয়া দরকার ছিল। কিন্তু ফায়ার সার্ভিসের কিছু টিম পানি দিয়েছে বঙ্গবাজার মার্কেটে আর বাকি টিম পুলিশ হেডকোয়ার্টারে চলে গেছে। এই সুযোগে ধীরে ধীরে এনেক্সকো টাওয়ারে আগুন ছড়িয়েছে।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসকে দায় দিয়ে লাভ নেই। আমরা আমাদের মতো কাজ করছি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পরে কিছুটা বেড়েছে। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আছে। এমনকি এনেক্সকো টাওয়ারের সামনের দিকে পুরোটাই অক্ষত আছে এবং টাওয়ারের ভেতরে আমাদের কর্মীরা আছেন। তারা ভেতর থেকে কাজ করছেন।

অগ্নিকাণ্ড – রাজধানী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost