Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

গার্মেন্টস কারখানা নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কারখানার মালিক, শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন পালিত।

মাতৃবাংলা /গাজীপুর জেলা প্রতিনিধি

৫ সেপ্টেম্বর সকালে গাজীপুর মহানগরর ৩৪ নং ওয়ার্ডের ডেগের চালা রোডের মহাসড়কের মাথায় গার্মেন্টস কারখানায় ভাঙচুর ও মহাসড়ক অবরোধের প্রতিবাদে মালিক, শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীর টহলরত টীম , পুলিশ ও সাংবাদিকদের পক্ষ থেকে মানববন্ধনে অংশগ্রহণকারী মানববন্ধনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয়।
শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠানে স্থানীয়দের পক্ষ থেকে হাজী এমএ হামিদ বলেন, কিছু কুচক্রীমহল ড: ইউনূসের সরকারকে বেকায়দা ফেলার জন্য শান্তিপূর্ণ গার্মেন্টস সেক্টরকে অশান্তি করার জন্য শ্রমিকদের নামে বহিরাগাতক শ্রমিকও বাকশালের দোসরদের দিয়ে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টি করছে। আজ ছাত্র, জনতা মালিক, শ্রমিক, ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছে, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র ওপায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা, তার অংশ হিসেবে আজকে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।
সেপাল গ্রুপের সিনিয়র অফিসার এইচ আর এডমিন মশিউর রহমান বলেন: আজ আমরা মালিক, শ্রমিক, এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছি। কোন কুচক্রী মহলের ফাঁদে আমরা পা দিব না, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সকল মহলের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন কারখানার নেতৃবৃন্দের মধ্যে সেপাল গ্রুপের সিনিয়র এইচ আর এডমিন এরশাদুল আলম, বিকেসির ডিরেক্টর গোলাম কিবরিয়া, সিনিয়র ম্যানেজার এডমিন শিব্বির আহমেদ ও নজরুল ইসলাম, দ্বীপ নিটের মুসাব্বির হোসেন মীর, ইন্ডোসোর সোয়েটার লিমিটেডের ম্যানেজার এডমিন শফিকুল ইসলাম, ফিন বাংলার এইচ আর এডমিন শাহিনুর রহমান শাহিন প্রমুখ। স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন মোকলেছুর রহমান, শাহজাহান সরকার, হাজী কফিলউদ্দিন ও ওসমান খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost