Logo
শিরোনাম:
গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

গাজীপুরের ১৭ নং ওয়ার্ড মাহাবুব আদর্শ বিদ্যাপীঠ এর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত।

গাজীপুর থেকে রাজু আহাম্মেদঃ

গাজীপুর সিটি করপোরেশন ১৭ নং ওয়ার্ড চান্দনা চৌরাস্তা মাহাবুব আদর্শ বিদ্যাপীঠ এর উদ্যোগে রবিবার বিকেলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক সুরুজ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসন ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ মো. আলাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানূরাগী হাজী মো, শহিদুল ইসলাম, বাসন মেট্টো থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির , বাসন মেট্টো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন বাবু, গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক মো. আতাউর রহমান, ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রাতা প্রমুখ। উক্ত পিঠা উৎসবের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন মাহাবুব আদর্শ বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মো. মাসুদুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এই পিঠা উৎসবে এসে আমি খুব আনন্দিত হয়েছি আমার দুই নাতিকে সাথে নিয়ে আমি এসেছি খুব ভালো লাগছে, পিঠাগুলো খুব সুস্বাদু হয়েছে অনেকগুলো আইটেম করেছে। আমি মাহবুব আদর্শ বিদ্যাপীঠের সকলকে ধন্যবাদ জানাচ্ছি উৎসবটি আয়োজন করার জন্য। এই উৎসবে এসে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য, আমি আশা করব তারা যেন প্রতি বছর এই উৎসবটি করে।
এসময়ে আরো উপস্থিত জনাব মোঃ শাহজাহান সিরাজ চৌধুরী স্বত্তাধিকারী মোঘল শপিং সেন্টার।
আলহাজ্ব মোঃ খোরশেদ আলম স্বত্তাধিকারী কুমিল্লা ফার্মেসী।
জনাব মোঃ মিঠু আলম বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী। আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির স্বত্তাধিকারী, জাহানারা বিজনেস পয়েন্ট। মোঃ আকরাম হোসেন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসন থানা।
জনাব আলহাজ্ব মাও. নুরুজ্জামান হেড মাওলানা টঙ্গী পাইলট স্কুল।
জনাব মো: নাজমুল ইসলাম জনি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost