Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোমবার ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি, ঢাকায় বিক্ষোভের ডাক

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চালানো অব্যাহত হামলা ও মানবতা-বিরোধী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা। তারা বিশ্বব্যাপী ফিলিস্তিন সংহতি আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগামী সোমবার দেশব্যাপী শিক্ষা ও কর্মস্থলে ধর্মঘট পালনের আহ্বান জানান।

রোববার (৬ এপ্রিল) বিকেলে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ নামে একটি প্ল্যাটফর্মের দুই সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এ বি জোবায়ের এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ডাক দেন। একইসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, সোমবার বিকেল ৪টায় রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে সংহতি ও বিক্ষোভ সমাবেশ। পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost