Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

গাজীপুরে সালনায় চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব

আজ রোববার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গাজীপুর জেলার সালনা রেলস্টেশন এলাকায় ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে ঢাকা-টাঙ্গাইল ও উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইনচ্যুতির কারণে আপাতত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, “ঢাকা থেকে রিলিফ ট্রেন ইতোমধ্যে রওনা হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

ঘটনাস্থলে বিপুল সংখ্যক যাত্রী আটকে পড়েছেন। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এই রুট দিয়ে উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী প্রতিদিন অসংখ্য যাত্রী চলাচল করেন। এ দুর্ঘটনার কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

উদ্ধার কাজ কত সময় লাগতে পারে তা এখনো নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, আজ রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost