Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

রংপুরের পীরগাছায় বজ্রপাতে শিপন নামে এক শিশুর মৃত্যু।

পীরগাছা প্রতিনিধি(রংপুর):

রংপুরের পীরগাছায় বজ্রপাতে সিপন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুসহ ৩ জন আহত হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিপন বাড়ির পাশে একটি ফাঁকা জমিতে তার সমবয়সী ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সে মারা যায়। বজ্রপাতে আহত অপর তিন জনের মধ্যে শাহিনকে(৩৮) গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মুন্না(১২) ও শাওনকে(১৩) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত সিহাবের মা মনি বেগম জানান, তার ছেলে সিহাবসহ কয়েক জন ছেলে জমিতে ফুটবল খেলছিল। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে সিহাবের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost