Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণে মৃত্যু, গ্রেফতার-২

নিজস্ব প্রতিনিধি,রাজুঃ

গাজীপুরের কালিযাকৈরে চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার রাতে একটি আবাসিক হোটেলে নিয়ে (জোনাকি আক্তার)(১৭) কে বিয়ের প্রলোভনে ধর্ষণের কারনে এক তরুনী মৃত্যু হয়েছে। ওই ঘটনায় তরুণীর নাম (জোনাকি আক্তার)(১৭) বাবা জোবায়দুল বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়েন করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেছে । ওই ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ থানার নয়াপাড়া কৃষ্ণপুর এলাকার জোবায়দুল এর মেয়ে জোনাকি আক্তার (১৭)। তিনি আশুলিয়া এলাকায় ময়নাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর বাঘমারা উপজেলার উত্তর সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন(২২) ও পাবনার চাটমোহর উপজেলার নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান(২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রেমের সম্পর্কে ওই তরুনীকে উপজেলার চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এসময় তরুনীর অতিরিক্ত রক্তক্ষরন হলে তাকে নিয়ে অটোরিকসা যোগে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে সেখানে তরুনীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। এদিকে হাসাপাতালে নেয়ার পথেই ওই তরুনীর মৃত্যু হলে অ্যাম্বুলেন্স চালক বুঝতে পেরে কৌশলে মির্জাপুর থানায় নিয়ে আসেন। এসময় সাথে থাকা দুইজনকে গ্রেফতার করেন পুলিশ। পরে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় বিষয়টি অবগত করলে দুপুরে দুই ধর্ষনকারীদের তাদের হেফাজতে নেয়। পরে ওই তরুনীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

তারিখ. ১০.১০.২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost