Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

গাইবান্ধায় পৃথক ডিবি অভিযানে ২ ঘটনায় ৩ মাদককারবারি গ্রেপ্তার

জেলা প্রতিনিধিঃ


‎গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ৩ জন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

‎প্রথম অভিযান: যোগীপাড়া থেকে দুইজন গ্রেপ্তার

‎সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সাঘাটা থানার ৩নং সাঘাটা ইউনিয়নের যোগীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
‎অভিযানে মো. আরিফুল ইসলাম আকন্দ (৪৫)-এর বসতবাড়ির আঙিনা থেকে তার হেফাজতে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২,৯০০ টাকা উদ্ধার করা হয়।
‎একই অভিযানে তার সহযোগী বিধান চন্দ্র রায় (৪২)-এর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
‎গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

‎দ্বিতীয় অভিযান: সাকোয়া দক্ষিণপাড়া থেকে আরও একজন গ্রেপ্তার

‎এর আগে গত শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার আরেকটি দল সাঘাটা থানার ২নং ভরতখালী ইউনিয়নের সাকোয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
‎অভিযানে মো. মিজানুর রহমান মিজান (৪০), পিতা মো. রফিকুল ইসলাম, তার বসতবাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন।
‎তার বিরুদ্ধে সাঘাটা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
‎জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost