Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

হাটহাজারীতে আহমদ উল্লাহ (রাঃ) এর বেলাদত দিবস স্মরণে মাসিক ফাতেহা অনুষ্ঠিত

মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী মির্জাপুর দায়রা’র আয়োজনে হযরত গাউছুলআযম পীরানে পীর দস্তগীর মাহবুবে ছোবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়্যদ মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী (রাঃ) ওফাত দিবস ১১ রবিউস সানি স্মরণে ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন ও হযরত গাউছুলআযম মাইজভাণ্ডারী, বেলায়তে মোতলকায়ে আহমদীর ধারক, মুর্শিদে মোয়াজ্জম, শায়খে মোকাররম, ইমামুল আউলিয়া মাওলানা শাহসূফী সৈয়্যদ আহমদ উল্লাহ (রাঃ) এর বেলাদত দিবস ০১ মাঘ স্মরণে মাসিক ফাতেহা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) পহেলা পৌষ,১৪২৬ বাংলা হাটহাজারী উপজেলার মির্জাপুর দায়রা প্রাঙ্গনে এ ফাতেহা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ইন্জিনিয়ার ফরিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় দারুত্ত্বালিম প্রতিনিধি মাওলানা ওসমান গণি।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোবারক হোসেন, আলী আকবর, মহিম উদ্দিন, মোঃ আলী, মাওলানা জাহাঙ্গীর, মোঃ মুনির, নবী আলম, মোঃ মামুন, সৈয়দ মিনহাজ, শাখাওয়াত কায়ছার, ইমরান হোসেন, মোঃ রাজু, হাফেজ আরিফ কায়ছার, পারভেজ জনি, নেজাম উদ্দিন ও মোঃ খোরশেদ সহ আরো অনেকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost