Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত, গ্রেপ্তারের দাবি।

পটুয়াখালী প্রতিনিধি বিল্লাল হোসাইন

পটুয়াখালী জেলার চর জৈনকাঠী ইউনিয়নে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীর নাম মো. মিজান হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় চাঁদাবাজ আবু বক্কর চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানান মিজান হাওলাদার। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় মিজান হাওলাদারকে উদ্ধার করে দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ অভিযুক্ত আবু বক্করের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। স্থানীয় এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost