Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

গাজীপুর থেকে নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিচালিত উচ্ছেদ অভিযানের পরও আবার ফুটপাত দখলের পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে।
গত ৮ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি যৌথ অভিযানে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানায়।
তবে অভিযানের কয়েকদিন যেতে না যেতেই আবারও কিছু অসাধু ব্যবসায়ী ও দখলদার ফুটপাত দখলের চেষ্টা চালাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ইতোমধ্যে কিছু স্থানে অস্থায়ী দোকান বসানোর প্রস্তুতি ও মালামাল জড়ো করতে দেখা গেছে।
এলাকাবাসী জানান, উচ্ছেদের পর কিছুদিন ফুটপাত ফাঁকা থাকলেও বর্তমানে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে পথচারীদের চলাচলে আবারও ভোগান্তি বাড়বে বলে মনে করছেন তারা।
স্থানীয় সচেতন মহল বলছে, নিয়মিত মনিটরিং ও কঠোর নজরদারি না থাকলে এ ধরনের অভিযান স্থায়ী সুফল বয়ে আনে না। তাই দখলদারদের পুনরায় বসতে না দিতে প্রশাসনের ধারাবাহিক তদারকি জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের মতে, স্থায়ী সমাধানের জন্য নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগের কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost