গাজীপুর থেকে সহকারী সম্পাদক / আলীহোসেন
গাজীপুরের জাগ্রত চৌরঙ্গী, চৌরাস্তায় তাকওয়া পরিবহন নিষিদ্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে এক বিশাল গণ-মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়ে তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তাকওয়া পরিবহনের বেপরোয়া চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং অনিয়ন্ত্রিত গতির কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে।
সমাবেশে বক্তব্য রাখেন নাবিল ভাই। তিনি বলেন, “জনগণের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে তাকওয়া পরিবহন নিষিদ্ধ করতে হবে। আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দিতে পারি না।”
এসময় নিরাপদ সড়কের দাবিতে তিন দফা দাবি উত্থাপন করা হয়— ১. তাকওয়া পরিবহন অবিলম্বে নিষিদ্ধ করতে হবে
২. সড়কে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে
৩. দুর্ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চৌরাস্তাসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।