গাজীপুর থেকে সহকারি সম্পাদক/ আলীহোসেন
গাজীপুর মহানগরের ২২ নং ওয়ার্ডের সহ-সভাপতি জনাব মোঃ রহমান আলী মেম্বার এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন লিটন টাঙ্গাইলে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বোগরা বাইপাস এলাকায় প্রধানমন্ত্রী জনাব মোঃ তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
জানা যায়, প্রধানমন্ত্রীর যাত্রাপথে তাঁকে এক নজর দেখার এবং শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান নেন। এ সময় তারা পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতৃদ্বয় বলেন, দেশের কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বিশেষ করে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম একটি সময়োপযোগী পদক্ষেপ। এতে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই সেখানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানান এবং পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করেন।