Logo
শিরোনাম:
গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

চিজ চিকেন ফিঙ্গার তৈরির রেসিপি

চিকেন মানেই নানারকম মুখরোচক খাবার। চিকেন ফ্রাই, চিকেন কাবাব তো খাওয়া হয়ই, আজ শিখে নিন চিজ চিকেন ফিঙ্গার তৈরির রেসিপি-

উপকরণ:
মুরগির বুকের মাংস তিন টুকরা
ডিম দুটি
দুধ আধা কাপ
অলিভ অয়েল দুই টেবিল চামচ
ময়দা দুই টেবিল চামচ
বিস্কুটের গুঁড়া এক কাপ
চিজ কুচি আধা কাপ
গোলমরিচের গুঁড়া সামান্য
লবণ স্বাদমতো।

প্রণালি
প্রথমে মুরগির মাংস চিকন করে কেটে নিন। এবার একটি বাটিতে ডিম, অলিভ অয়েল, মধু ও দুই টেবিল চামচ পানি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এতে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।

অন্য একটি বাটিতে ময়দা, লবণ, চিজ, গোলমরিচের গুঁড়া ও বিস্কুটের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এবার মেরিনেট করা মুরগির মাংসে ময়দার মিশ্রণে লাগিয়ে একটি ট্রেতে তুলে রাখুন।

এবার প্যানে তেল দিয়ে গরম করুন। এখন ডুবো তেলে মুরগির মাংসগুলো বাদামি করে ভেজে নিন। ভাজা হলে প্লেটে তুলে টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মচমচে চিজ চিকেন ফিঙ্গার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost