Logo
শিরোনাম:
জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা।

গুগল অনুসন্ধানে শীর্ষে সাকিব

চলতি বছর শেষের পথে। এ বছর ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান কদিন আগে নিষিদ্ধ হয়েছেন। ইন্টারনেটের দুনিয়ায় পছন্দের এই তারকাকে খোঁজা হয়েছে সবচেয়ে বেশি।

বাংলাদেশে চলতি বছর গুগলে সার্চে কারা ছিলেন বেশি জনপ্রিয়, সেই তালিকা প্রকাশ করেছে গুগল ট্রেন্ডস। ২০১৯ সালে বাংলাদেশের সার্চ ট্রেন্ড বা সবচেয়ে জনপ্রিয় সার্চের এই তালিকা ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’ এই তিনটি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে।

যেখানে ‘পিপল’ ক্যাটাগরিতে চলতি বছর বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সাকিবকে। দুর্দান্ত পারফরম্যান্স, নিষেধাজ্ঞা সব মিলেয়ে জাতীয় দলের টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন সকলের আগ্রহের শীর্ষে। সারা বছর সাকিবকে নিয়ে তার ভক্তরা সার্চ করেছেন গুগলে। তবে, বিশ্বকাপ চলাকালীন আর গত নভেম্বরে তাকে নিয়ে গুগলে মাতামাতি ছিল অন্যদের থেকে একটু বেশিই।

এছাড়াও বাংলাদেশের সেরা দশ ব্যক্তির তালিকায় আছেন আরও চারজন ক্রিকেটার। তারা হলেন- মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম।

তাছাড়া বিষয়ভিত্তিক অনুসন্ধানের তালিকায় শীর্ষস্থানে আছে বাংলাদেশ বনাম ভারতের বিষয়টি। সেরা দশে ক্রিকেটের বিষয় রয়েছে আরও। দ্বিতীয় স্থানে আছে ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ লাইভ স্কোর। এছাড়াও পরের স্থানগুলোতে ক্রিকেটের মধ্যে আছে যথাক্রমে- আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯, বিনোদন ও সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার মাধ্যম র‍্যাবিটহোলবিডি এবং ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।

‘নিউজ’ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে সার্চ করা শীর্ষ ১০টি বিষয়ের মধ্যে জায়গা করে নিয়েছে ব্রাজিল তারকা নেইমারের ট্রান্সফার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost