Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণ!

নাটোরের গুরুদাসপুরে এক মাদ্রাসাছাত্রীর সাথে মোবাইল ফোনে প্রেম শুরু। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে দশ দিন কৌশলে নানার বাসায় আটকে রাখে প্রেমিক রাসেল (২৫)। এ সুযোগে রাসেল ও তার বন্ধু অন্তু বিশ্বাস (২২) ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া এলাকা থেকে ওই ছাত্রীসহ অভিযুক্তদের আটক করা হয়।  স্থানীয় সূত্রে যানা যায়, ঘটনার ৮ দিনের মাথায় বন্ধু অন্তুকে ডেকে নিয়ে ওই মেয়েকে ধর্ষণ করায়। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া এলাকায় প্রেমিক রাসেল ওই ছাত্রীকে ভ্যানে তুলে বাড়িতে পাঠানোর চেষ্টা করলে মেয়েটি চিৎকার করতে থাকে। চিৎকার শুনে প্রতিবেশীরা মেয়েটির প্রেমিক রাসেলকে গণধোলাই দিয়ে ওভয়কেই গুরুদাসপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।  গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল থেকে প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়। দুই বন্ধু রাসেল এবং অন্তু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা পাওয়া যায়। আজ শনিবার দুই বন্ধুকে ধর্ষণ মামলায় নাটোর জেলখানায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost