Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

২৪ ঘণ্টায় ৭৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ২৪ ঘণ্টায় ৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩১ জন ভর্তি হয়েছেন রাজধানী ঢাকার বাইরের হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। বাকি ৩১ জন ভর্তি হয়েছেন দেশের অন্যান্য জেলায়।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী দেখা যাচ্ছে কক্সবাজার জেলায়। এই জেলায় ২৪ ঘণ্টায় ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে তিনজন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম জেলায়। বাকি দুজন ভর্তি হয়েছেন ময়মনসিংহ জেলায়।

আজ বিকেল পর্যন্ত সারা দেশে সারা দেশে চিকিৎসাধীন আছেন ১৪১ জন রোগী। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ১০৭ জন। বাকি ৩৪ জন অন্যান্য জেলায়।

এ বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৪৭৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছে একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost