Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার ২২২ বোতল ফেনসিডিলসহ।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মনোয়ার হোসেন মুন্নাকে ২২২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা। 

সোমবার (২১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমান। এর আগে রোববার ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্নার বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন মুন্না উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের আবুল বাশারের ছেলে এবং বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)।

বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এখলাছুর রহমান জানান, ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়ে থাকলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ সময় বাড়ির ভেতর থেকে বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করে আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে রোববার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost