Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

শিশুকে উদ্ধার ও অপহরণকারীসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহরণ  হয়ে যাওয়া শিশুকে উদ্ধার ও অপহরণকারীসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম।

উদ্ধার হওয়া শিশু লাবিব (১) গাজীপুর মহানগরীর সদর থানাধীন মাঝিরখোলা এলাকার সুজন মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃত মোসা. সুলতানা খাতুন (২৬) নেত্রকোণার বারহাট্টা থানার বাউশী দশাদার গ্রামের সুলতান মিয়ার স্ত্রী। তিনি গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভোড়ার (চৌকিদার বাড়ি) সিদ্দিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। অপরজন হলেন ভোলার মনপুরা থানাধীন হাজীরহাট গ্রামের আনসার মীরের মেয়ে মোসা. ফারজানা আক্তার (১৯)। তারা সম্পর্কে বান্ধবী।

ওসি মো. জিয়াউল ইসলাম জানান, সুজন মিয়ার স্ত্রী হামিদা আক্তার (২২) তার স্বামী এবং দুই ছেলে হাবিব (৭) ও লাবিবকে (১) নিয়ে মহানগরীর সদর থানাধীন মাঝিরখোলা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। দেড় মাস আগে তার বড় ছেলে হাবিব হাঁটুতে ব্যথা পাওয়ায় তাকে গত ২৬ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তার ছেলের ডান পায়ে প্লাস্টার করে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। হাসপাতালে থাকার সময় বোরকা পরিহিত অজ্ঞাত এক নারী কৌশলে শিশুর বাবা-মার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে ওই নারী শিশু লাবিবকে হাসপাতালের সার্জারি ওয়ার্ড থেকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় মামলা করলে পুলিশের কয়েকটি টিম ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তি ও সোর্সের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে সদর থানাধীন ভোড়া এলাকার চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে শিশু লাবিবকে উদ্ধার করে এবং অপহরণে জড়িত ওই দুই নারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে অপহরণকারী নারী পুরো ঘটনা স্বীকার করে। তাদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাতৃবাংলা ২৪ টিভি

গাজীপুর জেলা/পতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost