Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

গাজীপুরে শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে

মাতৃবাংলা ২৪ টিভি / নিজস্ব প্রতিনিধি

বুধবার (০১মে) ২০২৪ইং বিকাল ৪টায় গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজারের মির্জাপুর সিএনজি স্টেশনের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়দা খাতুন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের উপদেষ্টা আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, প্যানেল মেয়র ও ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান, প্যানেল মেয়র ও কাউন্সিলর রাখি সরকার, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিল ওসমান গনি কাজল,৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম- আহবায়ক আনোয়ার হোসেন (এম,এ), বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম খোকনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রমিক সংগঠনের নেতারা বলেন, এক দেশে দুই নিয়ম থাকতে পারে না। সরকারি চাকরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬মাস আর গার্মেন্টস শ্রমিকদের ছুটি ৪ মাস, এটা আমরা মানি না।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার, শ্রমিকদের বিভিন্ন দাবি- দাওয়ার ব্যাপারে বর্তমান সরকার অবগত আছেন। আশা করি অতি শীঘ্রই মালিকদের সাথে সমন্বয় করে বর্তমান সরকার আমাদের দাবি-দাওয়া পূরণ করবেন।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যেমন ছিলেন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, তেমনি তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছিলেন নিবেদিত প্রাণ।

বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে আমাদের স্বাধীনতা সংগ্রামে এদেশের শ্রমজীবী মানুষ গৌরবোজ্জ্বল বীরত্বপূর্ণ অবদান রেখেছে।

স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে বাংলাদেশ বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে মে দিবস পালন শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি সম্মান জানিয়ে ১ মে সরকারি ছুটি ঘোষণা করেন। বঙ্গবন্ধু পরিত্যক্ত কল- কারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন। ফলে সে সময় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়। জাতির পিতা দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছিলেন, ‘বিশ্ব আজ দুভাগে বিভক্ত। একদিকে শোষক, অন্যদিকে শোষিত। আমি শোষিতের দলে।

প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ন্যায্য মজুরি ও দৈনিক আট ঘণ্টা শ্রমের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামেন।শ্রমিকদের এই কর্মসূচির ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেকে হতাহত হন। শ্রমিকদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হওয়ার স্বীকৃতি হিসেবে দিনটি মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost