Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

পুলিশ  -সাংবাদিক একে অপরের বন্ধু উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মাতৃবাংলা ২৪ টিভি নিজস্ব প্রতিবেদন

পুলিশ  -সাংবাদিক একে অপরের বন্ধু উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ডিএমপির কার্যক্রম সাংবাদিকরা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। পেশাগত দিক থেকে পুলিশ-সাংবাদিক পরস্পরের বন্ধু ও পরিপোরক

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ক্র্যাব ও ডিএমপির সম্পর্ক অনেক ভালো। ক্র্যাবের সব কার্যক্রমের সঙ্গে ডিএমপির যতটা সম্পৃক্ততা থাকে অন্য কোনো সংগঠনের সঙ্গে ততটা থাকে না। গত ২৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৭-২৮ জন সাংবাদিক আহত হয়েছেন। আমি তাদের খোঁজখবর নিয়েছি।

কমিশনার বলেন, অনেক সময় কোনও ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য জনগণের কাছে পুলিশকে প্রশ্নবিদ্ধ হতে হয়। পারস্পরিক ভুল বোঝাবুঝি বা যোগাযোগের কিছু ঘাটতি দেখা দেয়। তবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপস না করার কথা বলেন তিনি। এ ধরনের সংবাদ পুলিশের দক্ষতা, যোগ্যতা এবং উৎকর্ষতাকে শানিত করতে সহায়তা করে।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্র্যাবের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতারা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost