Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

পিকনিকের বাসে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার পিচ ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার।

গাজীপুর জেলা /পতিনিধি

গাজীপুরের পুবাইল থানার কামারগাঁও এলাকায় কক্সবাজার থেকে আসা একটি পিকনিকের বাসে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার পিচ ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্টাপলিটন পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আবুল কাশেমের ছেলে শামীম হোসেন (৩৬), গাজীপুরা এলাকার ইমান আলীর ছেলে এমারত (৩২), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধানীখোলা গ্রামের আইয়ুব আলীর ছেলে ইব্রাহীম খলিল (৫৭) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার দেবগ্রাম গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রমজান আলী (৫৪)।

উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন বলেন, চক্রটি কক্সবাজার থেকে গাজীপুরে বাসে করে ইয়াবা এনে বিক্রি করত। গত সোমবার ভোরে কক্সবাজার থেকে আসা একটি পিকনিকের বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাসটি থেকে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। পরে মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে পুবাইল থানায় মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নিজস্ব প্রতিনিধি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost